বিনোদন

লকডাউনে প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফার্মহাউসে দিন কাটাচ্ছেন সলমান খান, ফাঁস হল চাঞ্চল্যকর ভিডিও

কৌশিক পোল্ল্যে: বলিউডের ভাইজান আর তার প্রেমিকাদের গল্প এই দুই বিষয়ই বলিপাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছে বহুবার, আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আগেই জানা গিয়েছিল লকডাউনে সময় কাটাতে নিজের বিলাসবহুল ফার্মহাউসে দিন কাটাচ্ছেন সলমান, এবার সেই আঁচ উস্কে নতুন খবর বেরিয়ে এল।

শুধু সলমানই নয়, এই ফার্মহাউসে তার সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন প্রেমিকা ইউলিয়া ভান্তুর। বিষয়টি পুরোপুরি সত্য, তার প্রমান পাওয়া গেল হাতেনাতে, একটি ভিডিয়োর মাধ্যমে। সময় কাটাতে একটি লাইভ ভিডিও শুরু করেন ইউলিয়া এবং তার মাঝে আচমকাই এসে পড়েন সলমান। ভাইজানের এই আকস্মিক আগমনে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন ইউলিয়া, এবং হাসিমুখে দর্শকদের সামাল দেওয়ার চেষ্টা করেন।

এই ভিডিয়োর মাধ্যমেই সবটা জানাজানি হয়ে যায়, সলমান ও ইউলিয়া যে একইসঙ্গে সময় কাটাচ্ছেন সে বিষয়টি আর অজানা রইল না। উল্লেখ্য এই ফার্মহাউসে সলমানের পরিবারের বেশকিছু সদস্যের পাশাপাশি রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

প্রকাশ্যে কোনোদিনই নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি এই যুগল, একসময় যদিও বলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছিল সলমান নাকি মজেছেন ইউলিয়ার প্রেমে। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর ইউলিয়ার সঙ্গেই ঘনিষ্ঠ হন সলমান এখবর প্রকাশ্যে আসে। তবে কি লকডাউনের ফলেই আরও কাছাকাছি চলে এলেন এই যুগল! প্রশ্ন জাগছে বলিপাড়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026