নিউজ

করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে ১ কোটি ক্ষতিপূরণের ঘোষণা দিল্লি সরকারের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার জানিয়েছেন, তার সরকার করোনা ভাইরাসের সংক্রমণে যেসমস্ত স্বাস্থ্য কর্মী মারা যাবে তাদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে। করোন ভাইরাস প্রাদুর্ভাব নিয়ে একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় কেজরিওয়াল বলেন,’ যদি কোনও ডাক্তার, নার্স, হাসপাতাল স্যানিটেশন কর্মী, ল্যাব টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হন এবং মারা যান, তবে দিল্লি সরকার তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেবে।’

কেজরিওয়াল আরও বলেন, ‘অন্যান্য ব্যক্তিরাও যারা এই দুঃসময়ে তাদের জীবনের কথা না ভেবে তাদের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যেও কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তাঁর পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে। পুলিশ, প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক, শিক্ষক সহ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দেখাশোনা করছেন যারা তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম চালু থাকবে।’ দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেছেন, গত তিন দিনে দিল্লিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে এবং আগামীদিনে আরও কমবে বলেই আশাবাদী তারা।

কেজরিওয়াল জানিয়েছেন যে, শুক্রবার পরীক্ষা করা ২২৭৪ টি নমুনার মধ্যে মাত্র ৬৭ টি করোনা ভাইরাস পজিটিভ কেস পাওয়া গেছে। করোনা হটস্পট ঘোষিত হওয়া এলাকা গুলোয় বসবাসকারী মানুষদের লকডাউন মেনে চলার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। দিল্লিতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের পজিটিভ কেস ধরা পড়েছে ১,৭০৭ টি যার মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026