দেশ

দেশের মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশ নিজামুদ্দিনের যোগ, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

প্রথম থেকেই সন্দেহ ছিল, এবার তা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। দেশের মোট করোনা আক্রান্তের ৩০ শতাংশ যোগ রয়েছে নিজামুদ্দিন সমাবেশের, এমনটাই জানাচ্ছে সরকারি পরিসংখ্যান। শনিবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, দিল্লীর ধর্মীয় সমাবেশ ফেরত তবলিঘি জামাতের সদস্যরা দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এছাড়া তামিলনাড়ুর ৮৪ শতাংশ, তেলেঙ্গানার ৭৯ শতাংশ, দিল্লীর ৬৩ শতাংশ, উত্তরপ্রদেশের ৫৯ শতাংশ ও অন্ধ্রপ্রদেশের ৬১ শতাংশ আক্রান্তের নিজামুদ্দিন যোগ রয়েছে।

গোটা দেশে ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণ। সরকারি তথ্য অনুযায়ী শনিবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ জন, এছাড়া মোট আক্রান্ত ১৪,৭৯২ জন। তবে এরই মাঝে আশার আলো দেখা গেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। শনিবার পর্যন্ত গোটা দেশে সুস্থ উঠেছেন মোট আক্রান্তের ১৩.৮৫ শতাংশ অর্থাৎ ২,০১৫ জন।

এছাড়াও গত ১৪ দিনে দেশের ৪৫টি জেলা থেকে নতুন করে আর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। শুধু তাই নয় গত ২৮ দিনে সংক্রমণের হার অনেকটাই কমেছে বলে জানিয়েছেন তিনি। তার মতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026