নিউজ

করোনা যুদ্ধেও কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত, শহীদ ৩ CRPF জওয়ান

করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। কিন্তু এর মধ্যেও জঙ্গি হামলার বিরাম নেই। শনিবার কাশ্মীরের বারমুলা জেলার সোপোরে জঙ্গি হামলার মৃত্যু হলো তিন সিআরপিএফ জওয়ানের। উত্তর কাশ্মীরের এই ঘটনায় তিন জওয়ানের মৃত্যু ছাড়াও জখম হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার বারামুলা জেলার সোপোরের আওয়াদবাব ক্রসিংয়ের কাছে টহল দিচ্ছিলেন সিআরপিএফ এর জওয়ানরা। সেই সময় জওয়ানদের একটি গাড়িতে অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। ঘটনায় গুরুতর ভাবে জখম হন তিন জওয়ান। তাদের স্থানীয় এসডিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনজন।

জম্মু কাশ্মীরের ডিজিপি জানিয়েছেন, ‘সোপোরের নুরবাগ এলাকায় সিআরপিএফ এর টহলদারি চলার সময় তাদের একটি গাড়িতে জঙ্গিরা আক্রমণ করে। তার ফলে আহত দুই জওয়ানের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গাড়ির চালকের। জঙ্গিরা ওই এলাকার জঙ্গলে লুকিয়ে পড়েছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026