দেশ

১০০% যাত্রী নিয়ে চলবে মেট্রো বাস, খুলবে সিনেমা হল, নতুন নিয়ম জারি এই রাজ্যে

করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ এবারে শিথিল করার পরিকল্পনা নিয়েছে দিল্লি সরকার। দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে ১০০% যাত্রী নিয়ে চলবে মেট্রো। তবে, এও জানানো হয়েছে যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না, তবে সিট সম্পূর্ণ ভর্তি করা যাবে। এছাড়াও দিল্লি সরকার জানিয়ে দিয়েছে একটি বাসে ১০০% যাত্রী তোলা যাবে। একটি গেট দিয়ে যদি যাত্রী ওঠে তাহলে অন্য গেট দিয়ে যাত্রী নামাতে হবে। যাত্রীরা দাঁড়িয়ে থাকতে পারবেন না।

শুধু তাই নয় আরো অনেক বিধি-নিষেধের উপরে শিথিলতা জারি করেছে দিল্লি সরকার। অরবিন্দ কেজরিওয়ালের সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত খুচরা দোকান এবং কলোনির দোকান এবারে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তার পাশাপাশি সমস্ত হোটেল রেস্তোরা, রাত ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে হোটেল-রেস্তোরাঁয় গ্রাহক সংখ্যা ৫০ শতাংশ থাকবে।

পানশালা খোলা থাকতে পারে বেলা ১২টা থেকে রাত্রি দশটা পর্যন্ত, তবে সেই ৫০ শতাংশ গ্রাহক নিয়ে। খুলছে সিনেমা হল, ৫০% দর্শক নিয়ে সিনেমা থিয়েটার মাল্টিপ্লেক্স খোলা যাবে দিল্লিতে। তার পাশাপাশি অ্যাসেম্বলি হল এবং অডিটোরিয়াম খোলা থাকবে। সঙ্গেই সমস্ত বাজার কম্প্লেক্স সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকার কথা ঘোষণা করেছে দিল্লি সরকার।

অন্যদিকে অটো, ইলেকট্রনিক রিক্সা, গ্রামীণ সেবা এবং ক্যাব এর ক্ষেত্রে সর্বাধিক দুজন যাত্রী উঠতে পারবেন বলে জানিয়েছে দিল্লি সরকার। যেগুলি ম্যাক্সি ক্যাব, সেখানে সর্বাধিক পাঁচজন উঠতে পারবেন বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026