ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

চলতি সপ্তাহে এক ধাক্কায় অনেকটা সস্তা সোনা, বর্তমানে কত করে বিকোচ্ছে হলুদ ধাতু?

চলতি সপ্তাহে এক ধাক্কায় অনেকটা কমলেও ভারতীয় বাজারে সোনার দাম। শুক্রবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১০৮ টাকা কমে হয়েছে ৪৭ হাজার ৫২৬ টাকা। এই কারণে বিশেষজ্ঞরা মনে করছেন এটা সোনা কেনার সবথেকে ভালো সময় কারণ এখন এই ধাতুর দাম সবথেকে কম রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই দাম আগামী কয়েকদিনের আরো একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকছে।

কিন্তু তাদের ধারণা আগামী অক্টোবর নভেম্বর মাসে অর্থাৎ কালিপুজোর সময় কিন্তু এই দাম আবার বৃদ্ধি পাবে। যদি তাদের ধারনা সঠিক হয় তাহলে সেই সময় ১০ গ্রাম সোনার দাম হবে ৫২ হাজার ৫০০ টাকার কাছাকাছি। বর্তমানে বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারো বৃদ্ধি পাওয়ার ফলে সোনার দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই সময় যদি আপনি নিজের জন্য কিছু সোনার গয়না কিনে নিতে চান তাহলে কিনতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। সেইসঙ্গে বিশ্বে মুদ্রাস্ফীতির হার ধীরে ধীরে বাড়ছে। তাই এই পরিস্থিতিতে সোনার দাম ধীরে ধীরে পড়তে শুরু করেছে।

কিন্তু এই পতন যে খুব একটা বেশি দিন চলবে না সেটাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আগামী দীপাবলীর মধ্যে ৫০ হাজারের গন্ডি পেরিয়ে যাবে ১০ গ্রাম সোনার দাম। বিশেষজ্ঞরা মনে করছেন, আরো কয়েকদিন এরকম ভাবেই সোনার দাম নিচের দিকে নামতে থাকবে। তাই এই সময় যদি আপনারা হলুদ ধাতু ক্রয় করতে চান তাহলে হিসাব বুঝে বিবেচনা করে নিতে পারেন।

তার সঙ্গে জানা যাচ্ছে, বর্তমানে ১০ গ্রাম সোনা ৪৮ হাজার ৫০০ টাকায় বাধা পাচ্ছে। যদি এই বাধা পেরিয়ে যায় তাহলেই এক ধাক্কায় দাম পৌঁছে যাবে ৫২ হাজার এর উপরে। তাই এই সময় যখন সোনার দাম মোটামুটি নিম্নমুখী, তখন যদি আপনার সোনা ক্রয় করতে চান তাহলে সবথেকে ভালো সিদ্ধান্ত হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026