এবার জাল ডেথ সার্টিফিকেট তৈরি করে কৃষক বন্ধু প্রকল্পে প্রতারণার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা অঞ্চলে। এই অভিযোগের কারণে চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গা নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপি অভিযোগ করেছে, নিজের সই নকল করে পঞ্চায়েত প্রধান উমা দাস কাটমানি গ্রহণ করার পরিকল্পনা করেছেন। ইতিমধ্যেই ১৬ জন এইভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ বিজেপির।
তার পাশাপাশি আরও অভিযোগ করা হয়েছে, সম্পূর্ণ ঘটনার সঙ্গে নাকি তৃণমূল সম্পূর্ণরূপে জড়িত রয়েছে। পঞ্চায়েত প্রধান উমা দাস নিজের সই নিজে জাল করে কাটমানি গ্রহণ করে ওই শংসাপত্র লোকের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। লোকের বয়স যাতে কম করে দেখানো যায়, সেই জন্য এত ফন্দিফিকির আঁটা হচ্ছে বলে অভিযোগ বিজেপির।
স্থানীয় এক বিজেপি নেতা অভিযোগ করেছেন, পঞ্চায়েত প্রধান মদদ দিয়ে ওই সই জাল করছেন। তারপরে ওই পুরো বিষয়টিকে অন্য কারোর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন তিনি। এছাড়াও তার অভিযোগ ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত না হলে প্যাড এবং স্টাম্প কোথা থেকে আসছে। যদিও বিজেপি নেতার এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৮ থেকে ৬০ বছর বয়সে কোন কৃষকের মৃত্যু হলে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে ২ লক্ষ টাকা অনুদান পাওয়া যায়। সেই টাকা তুলতে একাধিক মৃত ব্যক্তির বয়স কম দেখিয়ে ডেথ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। তারপর ওই সার্টিফিকেট দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নামে টাকা তোলা হচ্ছে। বিজেপি আরো অভিযোগ জানিয়েছে, এমন মানুষ যারা হয়তো ১৫ বছর আগে মারা গিয়েছিল, তাদের নাম করেও টাকা তোলা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…