পলিটিক্স

আগামী সপ্তাহেই দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে মমতা, জোটের সম্ভাবনা?

বিরোধী জোট তৈরিতে ইতিমধ্যেই উঠে-পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২১ শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তা ঠিক এক সপ্তাহের মাথায় আগামী ২৮ শে জুলাই থেকে হয়তো সেই কাজে গতি আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ২৮ শে জুলাই দিল্লির বঙ্গভবনে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করতে চলেছেন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। আগামী ২৬ শে জুলাই দিল্লি যাওয়ার কথা রয়েছে তার। তার আগে শুক্রবার দিল্লিতে দলীয় সাংসদরা তাকে সর্বভারতীয় তৃণমূল এর সংসদীয় দলের চেয়ারপারসন মনোনীত করলেন।

২৬ থেকে ৩০ শে জুলাই পর্যন্ত দিল্লিতে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি, এমনটাই সূত্রের খবর। এছাড়াও সংসদের সেন্ট্রাল হলে গিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার পাশাপাশি, এই বৈঠক থেকে হয়তো বিজেপি বিরোধী জোট তৈরি করার প্রথম মাইলফলক স্থাপন করবেন মমতা।

সম্ভাব্য বৈঠকের কথা জানাজানি হতেই ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারেন বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। তার পাশাপাশি একুশে জুলাই থেকে তৃণমূল সংসদীয় দলের পক্ষে নেতৃত্ব শোনার জন্য বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবের জায়েন্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রীর প্রকৃত সোনার আয়োজন করা হয়েছিল সকলের জন্য। তৃণমূল সাংসদরা ছাড়াও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এনসিপি’র প্রধান শরদ পাওয়ার, কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদাম্বরম এবং দিগ্বিজায় সিংহ। তার পাশাপাশি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন এবং টিআরএস আরজেডি এবং ডিএমকে সাংসদরা এই বক্তৃতা শুনতে উপস্থিত হয়েছিলেন।

আগামী ২৮শে জুলাই বঙ্গভবনে তাদের সকলের সাথে একসাথে বসে একটি বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্ভাব্য, এই বৈঠকে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদ ছাড়াও উপস্থিত থাকতে চলেছেন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা। এই কারণে আঠাশে জুলাই তারিখের এই হাইপ্রোফাইল বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন বিজেপি সহ প্রত্যেক দলের রাজনৈতিক নেতারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026