অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে নাটকের মাঝে সবাই তাকিয়ে রয়েছে সর্বোচ্চ আদালতের দিকে। গতকাল দুই পক্ষের শুনানি সম্পূর্ণ হয়েছে। আজ সেই মামলায় রায় ঘোষণা করবে সর্বোচ্চ আদালত। জানা যাবে, ভোর রাতে গঠন করা বিজেপি সরকার নাকি গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদন জানানো অবিজেপি জোট কে ঠিক থাকবে মসনদে।
তবে আদালতের রায় ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় উদ্ভব ঠাকরে, শরদ পাওয়ার ও সোনিয়া গান্ধীর শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। জোটের দুই প্রভাবশালী মারাঠাম্যান ঠাকরে ও পাওয়ার গতকাল সন্ধ্যায় বাণিজ্য নগরীর হোটেল হায়াত-এ ১৫৮ জন বিধায়ককে নিয়ে হাজির হলেন মিডিয়ার সামনে। বিজেপির ‘সংখ্যালঘু সরকার’ গঠনের অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে সরব হলেন। একই সঙ্গে দলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তার সাথে রয়েছে, অজিত পাওয়ারের এই দাবিকে নস্যাৎ করলেন।
এদিন সন্ধ্যায় হোটেল হায়াত-এ শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের বিধায়কদের নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হন উদ্ভব ঠাকরে ও শরদ পাওয়ার। এর আগে অবশ্য রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়ে ১৫৮ জন বিধায়কের সই সম্বলিত চিঠি দেন বিজেপি বিরোধী জোটের নেতারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…