তড়িৎ ঘোষ : ভারতবর্ষের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেনের সবকিছু সিএবির হাতে থাকলেও মালিকানা কিন্তু রয়েছে ভারতীয় সেনার হাতে। তাই অনেক রকম বাধার সম্মুখীন হতে হয় সিএবি কর্তৃপক্ষকে। সেজন্য সৌরভ গাঙ্গুলীর ইচ্ছে কলকাতার বুকে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার। সেই ইচ্ছের কথা তিনি আগেও একটি সাক্ষাৎকারে জানান। এবার সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য তৎপর হলেন সৌরভ।
ইডেনে ভারতের প্রথম দিন-রাতের টেস্টে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ম্যাচ দেখার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক বিষয়ে কথা হয় সৌরভ গাঙ্গুলীর। ম্যাচ সফলভাবে আয়োজন করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন “যখন যা সাহায্য দরকার দিদিকে বলতেই সবকিছু পেয়েছি। দিদির আশীর্বাদ ও সহযোগিতা সবসময় রয়েছে আমার সাথে”।
মমতা বন্দ্যোপাধ্যায়ও ম্যাচ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও টিম ইন্ডিয়া কে ধন্যবাদ জানান প্রথমবার গোলাপি বলের টেস্ট জয়লাভ করার জন্য এবং সৌরভ, বিসিসিআই ও সিএবি কে ধন্যবাদ জানান ঐতিহাসিক একটি ম্যাচ সুষ্ঠভাবে সংগঠিত করার জন্য।
ম্যাচ শেষ হওয়ার পরে সৌরভকে নবান্নে দেখা যায়। মেয়র ফিরহাদ হাকিম সৌরভকে মুখ্যমন্ত্রীর কেবিনে নিয়ে যান। জানা যাচ্ছে নতুন ওই স্টেডিয়ামের বিষয়ে বিস্তারিত ভাবে দিদির সঙ্গে আলোচনা করার জন্যই নবান্নে এসেছেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন বোর্ড সভাপতি তাই তিনি চাইছেন এটাই সবচেয়ে উপযুক্ত সময় নতুন স্টেডিয়ামের কাজ শুরু করে দেওয়ার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…