নিউজ

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হতেই বিক্ষোভ, আগামীকাল ধর্মঘট অসমে

অসম : আজ লোকসভায় পেশ হলো নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। বিলটি পেশ হওয়ার সাথেই উত্তর পূর্বের রাজ্যগুলি অশান্ত হয়ে উঠলো। অসম সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যে সোমবার সকাল থেকেই এই বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হতে থাকে।

এর মধ্যেই নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (Neso) গোটা উত্তরপূর্ব ভারত জুড়ে দুদিনের বন্ধের ডাক দিয়েছে। তাদের দাবি, এই বিলটি অসম চুক্তির অবমাননা। শুধুমাত্র অসমই নয়, ত্রিপুরা, মনিপুর, মিজোরাম সব জায়গাতেই চলছে বিক্ষোভ কর্মসূচি। আজ সকালে বিক্ষোভকারীরা গুয়াহাটি সহ একাধিক জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের উপ-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কুশপুত্তলিকা দাহ করে।

ছাত্র সংগঠন গুলি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছে যে, অসম বিদেশিদের ডাস্টবিন নয়। হিন্দু হোক বা মুসলিম কোনো শরনার্থীকেই অসমে বাস করতে দেওয়া হবেনা। গোটা উত্তরপূর্ব ভারত জুড়ে ডাকা বন্ধ কর্মসূচি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আরও জোরদার হতে চলেছে। উত্তরপূর্ব ভারতের প্রায় অধিকাংশ সংগঠনই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026