লোকসভায় সাংসদদের ভোটাভুটিতে সংখ্যাধিক্যের জেরে পেশ হল নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ বা ক্যাব। তবে নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সংসদের নিম্নকক্ষ। এই বিলের পক্ষে বিপক্ষে জোরদার লড়াইয়ে সমানে সমানে টক্কর দিল শাসক বিরোধী দুই শিবির। শাসক শিবিরের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে উঠলে বিরোধী আসন থেকে হট্টগোল শুরু করেন সাংসদরা। ফলে শাসক বিরোধী তরজায় উত্তাল হয়ে ওঠে লোকসভা।
বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই বিল সংবিধানের পরিপন্থী। অন্যদিকে শাসক শিবিরের দাবি, এই বিল দেশকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। বিরোধীদের দাবি, এই বিল মুসলিম বিরোধী। ভারতের সংবিধানের হিন্দু মুসলিম ঐক্য বিরোধী। পাল্টা জবাব দিয়ে শাসক শিবিরের দাবি, এই বিল ব্যাপকতর ভাবে কাজ করবে।
কার্যত তীব্র বাদানুবাদের মাধ্যমে আলোচনা চলে এই বিলের বিষয়ে। এই বিল নিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছে জেডিইউ ও এলজেপি অন্যদিকে বিলের তীব্র বিরোধিতা করে টিআরএস। তৃণমূল ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও এই বিলের তীব্র বিরোধিতা করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…