অর্থনৈতিক প্রতারণার মামলায় জড়িত মুকুল রায়। তিনি রেল কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা করেছেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। কলকাতা পুলিশের তরফ থেকে তাকে পর্নশ্রী থানায় ডাকা হলেও তিনি আসেননি। বর্তমানে তিনি ঝাড়খণ্ড নির্বাচনের কাজে ব্যস্ত, বলে দাবী করেন এই বিজেপি নেতা। তিনি বলেছেন ১৮ ই ডিসেম্বরের আগে তিনি থানায় উপস্থিত হতে পারবেন না।
পুলিশ সুত্রে জানা গেছে তার বিরুদ্ধে ৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ আনেন এক ব্যাক্তি। এই অভিযোগের ভিত্তিতে তাকে থানায় ডাকা হয়। এই কেসে অন্যান্য কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করার পর মুকুল রায়েরও নাম উঠে আসে।
কিন্তু তিনি থানায় উপস্থিত হন নি, এর পরিবর্তে তার দুজন আইনজীবী এসে জানান তিনি ১৮ ই ডিসেম্বরের আগে উপস্থিত হতে পারবেন না। কিন্তু পুলিশ কর্তৃপক্ষ এতোটা সময় নষ্ট করতে নারাজ। তাই তাকে ১২ ই ডিসেম্বর দেখা করার জন্যে করা নির্দেশ দেওয়া হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…