কয়েকদিন আগে দু-তিন দিনের জন্যও পারদ কিছুটা নামলেও ফের গরম পড়েছে। তবে বুধবার আবারো পারদ নামতে পারে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর। ভোরবেলা বা মাঝরাতে ঠান্ডা লাগলো সারাদিন কিন্তু বেশ গরম অনুভব করছেন সাধারণ মানুষ।
আবহাওয়ার এই খামখেয়ালীপনায় উপদ্রব বেড়েছে সর্দি-কাশির কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর, তাই খানিকটা আশার মুখ দেখছে পশ্চিমবঙ্গবাসী।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরব সাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আর তার জন্যই উত্তর পশ্চিম বায়ু ঢুকতে পারছে না। পশ্চিমা বায়ু ঠান্ডা কিন্তু পশ্চিমা বায়ুর বদলে পূর্ব দিক থেকে গরম বায়ু ঢুকার ফলে রাজ্যে তাপমাত্রা বেড়েছে।
ভোরের বেলা কুয়াশা এবং সারা দিন মেঘলা আকাশ থাকবে এই কদিন তবে বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস ছিল সঙ্গে থাকবে আপেক্ষিক আদ্রতা এবং যার পরিমাণ সর্বোচ্চ ৯৭ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। তাই সকাল বেলা শীতের উত্তুরে হাওয়ার আমেজ পেতে আপনাকে আরো কটা দিন অপেক্ষা করতে হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…