নিউজ

ক্রমশ সরছে নিম্নচাপ! কাটবে মেঘ, কমবে বৃষ্টি, কবে পরিষ্কার হবে আকাশ? জানুন

কলকাতা : উত্তর-পশ্চিমে সরে যাচ্ছে নিম্নচাপ। এবার টানা বৃষ্টি হবে ওড়িশা এবা সংলগ্ন এলাকায়। কলকাতার আকাশ থেকে মেঘ কাটবে। এমনই সুখবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বংলায়। তার জেরে আজ, বৃহস্পতিবারও দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে৷ বিকেলে পরিস্থিতির উন্নতি হবে। আজও উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা শহর-সহ ৯ জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সৈকত এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। ৪৫ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং ও কিছুটা জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলিতে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালের দিকে মূলত মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। সকাল থেকে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫০.৫ মিলিমিটার।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশার রাউরকেল্লায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, উত্তর মধ্য প্রদেশ, দক্ষিণ উত্তর প্রদেশ হয়ে রাজস্থান পর্যন্ত রয়েছে এবং আগামী চার পাঁচ দিনে আরও এগোবে।মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ৷ পূর্বাংশ বারাণসী, ডালটনগঞ্জ হয়ে সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে ওড়িশার বালেশ্বর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাবের উপর। আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প আসছে ৷ যার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026