পশ্চিমবঙ্গ : সকাল থেকেই মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজেছে দক্ষিনবঙ্গের একাধিক এলাকা। ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরেই ঢুকছে জলীয় বাষ্প। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতাসহ, দক্ষিনবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। তবে বিকেল থেকে কমতে পারে বৃষ্টি। আজও উপকূলে বইবে ঝোড়ো হাওয়া ।এরই মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, এমনকি ট্রলার নামাতেও নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিনবঙ্গে হতে পারে হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলিতে চলবে বৃষ্টি। রবি ও সোমবার বাড়বে বৃষ্টির পরিমাণ।
গতকাল রাত থেকে কলকাতার একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। তবে বেলা হতেই জলশুন্য করা হয়েছে সেইসব এলাকা। রাত ২টো থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ, বালিগঞ্জ ৫০ মিমি, মোমিনপুর ২৪.৫ মিমি, চেতলা ২৯ মিমি, মানিকতলা ৫০ মিমি, কালীঘাট ৩২.৮০ মিমি, কামডহরি, গড়িয়া ৭০ মিমি, বীরপাড়া ৪৪ মিমি, জিনজিরা বাজার ২০ মিমি ,আলিপুর ৫০.৫ মিমি, তপসিয়া ৮২ মিমি, উল্টোডাঙা ৪৭ মিমি, বেলগাছিয়া ৫১ মিমি, ধাপা ৫০ মিমি, পামার বাজার ৫৯ মিমি, ঠনঠনিয়া ৪৯ মিমি, দত্তবাগান ৩২ মিমি, এবং বেহালা ২০.৪ মিমি ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…