নিউজ

সেপ্টেম্বরেই মিলতে পারে করোনার দ্বিতীয় ভ্যাকসিন, জানালো পুতিনের দেশ

রাশিয়াঃ  কিছুদিন আগেই অর্থাৎ আগস্ট মাসের শুরুতেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে আসে রাশিয়া।আর তার কিছুদিন কাটতে না কাটতেই  আগামী মাসেই মানে সেপ্টম্বরে ফের দ্বিতীয় ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া।বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন আসছে বলেও জানালেন রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তাতিয়ানা গোলিকোভা৷ তিনি জানিয়ে দেন, সেপ্টেম্বরেই সম্ভবত অনুমোদন পেয়ে যাবে করোনার দ্বিতীয় ভ্যাকসিন৷

বছরের শুরু থেকেই চিনে দাপিয়ে বেড়াচ্ছিলো করোনা। আর মার্চ  থেকেই এক এক করে বিশ্বের সব দেশে ছড়িয়ে পড়ে এই মারণ রোগ। প্রানভয়ে সবাই গৃহবন্দী হয়ে পড়ে। আর দীর্ঘ পাঁচ মাস ধরে বহু চেষ্টা চালানোর পরে অবশেষে   রাশিয়ার তৈরি ভ্যাকসিন Sputnik V বাজারে আসে। ইতিমধ্যেই  ভারত সহ বিশ্বের একাধিক দেশ অর্ডার  দিয়েছে Sputnik V  ৷ তবে এই ভ্যাকসিন নিয়ে দেশের অন্যান্য মহলের অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়াও দিয়েছেন।

কিন্তু এসবের তোয়াক্কা না করে এবার বিশ্বে করোনার দ্বিতীয় ভ্যাকসিন আসার কথাও জানিয়ে দিল পুতিনের দেশ৷ রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে অনেকের কাছেই নেতিবাচক বক্তব্য থাকা সত্ত্বেও পুতিন সাফ জানিয়ে দিয়েছে্ন, তাদের তৈরি ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ৷ সব পরীক্ষাতেই পাশ  করার পর এই ভ্যাকসিন বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে এইবার এই ভ্যাকসিনটি তৈরি করেছে রাশিয়ার সংস্থা ভেক্টর ভাইরোলজি ইনস্টিটিউট৷ তারা জানিয়ে দিয়েছেন ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে ।তবে যদি সময় লাগে তবে সেক্ষেত্রে অক্টোবরের বেশি দেরি হবেনা,। রাশিয়ার এই নতুন ভ্যাকসিন করোনা গোড়া থেকে নির্মূল করবে বলে আশা রাশিয়ার ভেক্টর ভাইরোলজি ইনস্টিটিউটের ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026