নিউজ

বঞ্চিত বাংলার কৃষকরা! বন্ধ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কি করবেন কৃষকরা?

এর আগে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত হয়নি পশ্চিমবঙ্গ। এবার আরেক কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনাতেও সামিল হল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। এই নিয়ে বুধবার নয়াদিল্লিতে উষ্মাপ্রকাশ করেন প্রকাশ জাভড়েকর। রাজ্যের বিজেপি সাংসদ দিলীপ ঘোষও রাজ্য সরকারের বিরুদ্ধে কৃষকদের বঞ্চনা করার অভিযোগ আনেন। পশ্চিমবঙ্গ সরকার যদিও জানিয়েছে, কৃষকদের সহায়তায় রাজ্যের নিজস্ব প্রকল্প চালু রয়েছে। শুধু তাই নয়, কেন্দ্র সরকার গোটা দেশে ৫ শতাংশ কৃষককেও সুবিধা দিতে পারেনি বলে অভিযোগ রাজ্যের।

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে সামিল না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের জেরে বঞ্চিত হবেন রাজ্যের কৃষকরা।’ একই সাথে তিনি জানান, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় তিনটি কিস্তিতে বছরে মোট ৬ হাজার টাকা করে পান কৃষকরা। ইতিমধ্যে ৬ হাজার কৃষক উপকৃতও হয়েছেন এই প্রকল্পে। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হবে বলেও এদিন জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026