পুজোর পর সুখবর পিএফ অ্যাকাউন্টধারীদের জন্য। পিএফ-এ সুদের হার বাড়ালো সরকার। গতকাল, বুধবার সরকারের তরফে একথা ঘোষণা করা হয়। যার ফলে ২০১৮-১৯ আর্থিক বছরে পিএফ-এ সুদের হার দাঁড়াল ৮.৬৫ শতাংশ। এই বাবদ দেশের ৬ কোটি বর্তমান পিএফ অ্যাকাউন্টধারীর জন্য সরকারের খরচ হবে ৫৪,০০০ কোটি টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পিএফ-এ সুদের হার ৮.৬৫ শতাংশ করার ব্যাপারে সবুজ সংকেত দেয় সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ। পিএফ-এর ব্যাপারে সমস্ত সিদ্ধান্তই নেয় সিবিটি। তবে গত ২৪ শে সেপ্টেম্বর এই ব্যাপারে সম্মতি মিলেছে কেন্দ্রের।
গত ২০১৭-১৮ অর্থবর্ষে পিএফ-এ সুদের হার বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম ৮.৫৫ ছিল। ২০১৬-১৭ অর্থবর্ষেও এই সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। অন্যদিকে, ২০১৫-১৬ অর্থবর্ষে পিএফ-এ সুদের হার সর্বোচ্চ ৮.৮ শতাংশ ছিল। ২০১৩-১৪ অর্থবর্ষে এই সুদের হার ছিল ৮.৭৫ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…