ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বিয়ের সময় সকল পুরুষই তার সমান উচ্চতার বা তার থেকে সামান্য কম উচ্চতার কোনো মেয়েকে খোঁজে। কিন্তু গবেষকদের মতে সমান উচ্চতা নয়, বরং তুলনায় বেশ কিছুটা খাটো অর্থাৎ বেঁটে মেয়েরাই স্ত্রী হিসেবে অনেক ভালো। স্বামী লম্বা আর স্ত্রী তুলনামূলক ভাবে একটু খাটো হলেই নাকি সংসার সুখের হয়। সম্প্রতি এই বিষয়ে একটি সমীক্ষা চালিয়েছিলেন, সিউলের কনকুক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং গবেষক কিটাই সন। ৭৮৫০ জন নারীর উপর চালানো হয় এই সমীক্ষাটি। এতে দেখার চেষ্টা করা হয়েছিল যে খাটো না লম্বা কোন স্ত্রীরা সংসার বেশি সুখী রাখতে পারে।
সমীক্ষায় অংশগ্রহণকারী মহিলাদের মধ্যে যাদের স্বামীর উচ্চতা তাদের চেয়ে তুলনামূলকভাবে বেশ খানিকটা বেশি তারা অন্যদের চাইতে অনেক বেশি সুখী বলে জানিয়েছেন। গবেষকদের মতে লম্বা পুরুষরা শক্তিশালী হয়, ফলে তাদের সাথে নারীরা তাদের উচ্চতায় মুগ্ধ হয় এবং নিজেদের নিরাপদ বোধ করে। গবেষণায় আরও দেখা গেছে, উচ্চতা বেশি হওয়ার কারণে দেখতে স্মার্ট লাগে, আত্মবিশ্বাসী লাগে। ফলে তাদের নিয়ে কখনোই নিরাপত্তাহীনতায় ভোগে না নারীরা। ফলে দাম্পত্যে জটিলতা কম থাকে। গবেষকদের মতে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অর্থ, সম্মান এবং বিশ্বাস কিছুই না দেখে উচ্চতা দেখা উচিত। তাহলেই থাকবে সংসারে সুখ শান্তি।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…