নিউজ

বৃহস্পতিবার ফের রাজ্যে উপ-নির্বাচন কমিশনার, খতিয়ে দেখবেন ভোট প্রস্তুতি

নয়াদিল্লি: ঘোষিত কর্মসূচীর আগেই ফের রাজ্যে আসছেন উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudeep Jain)। ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। পাশাপাশি খতিয়ে দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিও। ভোটের দিন ঘোষণার আগেই (West Bengal Elections 2021) রাজ্যে টহলদারি শুরু করতে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে (Central Fource) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। যার মধ্যে ইতিমধ্যেই ১২ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। শুরু হয়েছে টহলদারি।

ভোট নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি জওয়ানরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল এখনও হয়নি ভোট ঘোষণা। তাঁর আগেই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের টহলদারি করতে পাঠানো এককথায় নজিরবিহীন। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! সম্ভবত এই মাসে হচ্ছেনা ভোট ঘোষণা, আজ সাহাগঞ্জের সভায় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন ভোট ঘোষণা হতে পারে ৭ মার্চ।

আর ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। আপাতত পাখির চোখ করা হচ্ছে দক্ষিনবঙ্গকে। এখনই ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে টহলদারির কাজ করতে শুরু করেছে। অন্যদিকে আইনশৃঙ্খলার বিষয়ে নানা খুঁটিনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশ কর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

ভোট কর্মীদের ১০০% নিরাপত্তা সহ রিগিং রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত চড়ছে পারদ। বৃহস্পতিবার সুদীপ জৈন বৈঠক করবেন সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিভিশনাল পুলিশ কমিশনার-সহ একাধিক প্রশাসনিক কর্তার সঙ্গে। রবিবারই জেলা নির্বাচন অফিসারদের কাছে ই-মেলে নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026