বিনোদন

নোরার সঙ্গে তুমুল নাচ, নাচতে নাচতে সিঁড়ি দিয়ে পড়ে গেলেন সলমন, ফাঁস হল ভিডিও

সলমন খান (salman khan ) মানেই এন্টারটেনমেন্ট। 21 শে ফেব্রুয়ারি যখন সমগ্র দেশের উৎকন্ঠায় ভরা চোখ অপেক্ষা করছে ‘বিগ বস 14′-র বিজয়ীর, তখন টেনশনে ভরা পরিস্থিতি হালকা করার জন্য ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী ও বলিউডের বিখ্যাত ডান্সার নোরা ফতেহি (Nora Fatehi) হাজির হলেন গ্র‍্যান্ড ফিনালের মঞ্চে। ‘গর্মি’ গানে নোরার সঙ্গে নাচতে গিয়ে মাটিতে শুয়ে পড়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে থাকেন সলমন। কিন্তু হঠাৎই টাল সামলাতে না পেরে পড়ে যান ‘ভাইজান’। নোরা তাড়াতাড়ি এগিয়ে এসে সলমনকে রক্ষা করলেও ততক্ষণে চারিদিকে উঠেছে হাসির রোল। সলমন নিজেও এতটুকু অপ্রস্তুত না হয়ে হাসতে থাকেন। প্রকৃতপক্ষে সলমন পুরো ঘটনাটাই ঘটিয়েছিলেন পরিবেশকে হালকা করার জন্য এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

এদিন ‘বিগ বস 14′-এর বিজয়িনী হলেন অভিনেত্রী রুবিনা দিলায়েক (Rubina Dilayak)। ফার্স্ট রানার আপ হলেন রাহুল বৈদ‍্য (Rahul vaid)। ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত আগেই চৌদ্দ লাখ টাকা নিয়ে শো থেকে বেরিয়ে যান। এদিন গ্র‍্যান্ড ফিনালের মঞ্চে সেরা প্রাপ্তি ছিল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-র উপস্থিতি।

অপেক্ষাকৃত কম ভোট পেয়ে গ্র‍্যান্ড ফিনালের রেস থেকে বেরিয়ে গিয়েছিলেন নিকি তম্বোলী (Nikki Tamboli) এবং আলি গোনি (Aly goni)। ‘বিগ বস-14′-এর বিজয়িনী হওয়ার পর রুবিনা একটি ইন্সটাগ্রাম ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শক ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026