কলকাতা: দীর্ঘ লকডাউনের পর সাধারণ মানুষ যখন নিউ নর্ম্যাল হওয়ার চেষ্টা করছে, কাজ হারিয়ে থাকা মানুষগুলো যখন কোনও একটা কাজ পেয়ে দিন যাপন করার চেষ্টা করছে, ঠিক তখন লকডাউনের সুযোগ নিয়ে একের পর এক একতরফাভাবে বিল পাস করিয়ে নিচ্ছে ‘স্বৈরাচারী’ কেন্দ্র। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ডেরেক ও’ব্রায়েন।
রাজ্যসভার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে, সংসদে আসন্ন বাদল অধিবেশনে ২৩টি নতুন বিলের একটি তালিকা করা হয়েছে। যা অধিবেশনে পেশ করার পর পাস করা হবে। আর রাজ্যসভার এই ট্যুইটের পরেই বিস্ফোরক মন্তব্য করেন ডেরেক।
তিনি টুইটারে লিখেছেন, ‘কোনও প্রশ্নের-উত্তরে প্রয়োজন নেই। জিরো আওয়ারও অর্ধেক করা হয়েছে। এদিকে ১৭টি বিলের তালিকা পাঠানো হয়েছে। যেগুলি বাদল অধিবেশনেই পাস করানো হবে। মাত্র ছ’টি বিল স্কুটিনির জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১টি সংশোধনী বিল সহ আরও ২৩টি নতুন বিল রয়েছে। কার্যত লকডাউনের সুযোগ নিয়ে ‘স্বৈরাচারী’ কেন্দ্রীয় সরকার একের পর এক নতুন বিল পাস করিয়ে চলেছে।’ এভাবেই কার্যত মোদি সরকারকে তোপ দাগলেন ডেরেক। যদিও বিপরীত পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…