কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু না করা নিয়ে শুক্রবার থেকে একের পর একবার নিশানা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করে বাংলায় এই প্রকল্প চালু না করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইনিয়ে এইবার সরব হতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। এইবার প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করে জবাব দিলেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন।
শনিবার তৃণমূল সাংসদ টুইট করে বলেন,’ নরেন্দ্র মোদীজি, আপনি কিছু লোককে বিনা খরচে চিকিৎসার সুযোগ দিয়েছেন। আর রাজ্যের ১০ কোটি মানুষকে বিনা খরচে স্বাস্থ্য বিমার আওতায় এনেছে বাংলার সরকার। এই তালিকাটা দেখুন, তবে বুঝবেন। তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন।”
একটি তালিকা প্রকাশ করে তিনি আয়ুষ্মান ভারত এবং স্বাথ্যসাথীর তুলনা টেনেছেন ডেরেক। তৃণমূল সাংসদ এইদিন দাবী করেন-
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার জম্মু ও কাশ্মীরের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। সেই অনুষ্ঠানে মোদী বলেন,” এই প্রকল্পের মাধ্যমে দেশের ২৪০০ টি হাসপাতালে করান যাবে চিকিৎসা। কেবল কলকাতায় মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ সেখানকার সরকার এই প্রকল্প চালু করেননি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…