নিউজ

লোকসভায় বিপুল পরিমান খরচ হওয়া স্বত্বেও বিজেপির আয় বেড়েছে ১৩৪ শতাংশ

২০১৯ সালের এপ্রিল মে মাসে ১২৬৪ কোটি টাকা বিজেপি খরচ করেছে লোকসভা ও চারটি রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে। ২০১৪ সালে বিজেপির খরচ হওয়া অর্থের পরিমাণ ছিল ৭১৪ কোটি টাকা। অর্থাৎ নির্বাচনের জন্য ২০১৪ সালে তুলনায় ২০১৯ সালে খরচ বেড়ে ৭৭ শতাংশ। তবে বিজেপির আয়ও বেড়েছে আগের বছরের তুলনায়। ২০১৮-১৯ সালে ২৪১০ কোটি টাকা আয় হয়েছে বিজেপির যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৩৪ শতাংশ বেশি।

নির্বাচন কমিশনকে বিজেপির খরচের হিসাব দিতে গিয়ে তারা জানিয়েছে কোন খাতে কত খরচ হয়েছে। সেখানে তারা দেখিয়েছে ১০৭৮ কোটি টাকা খরচ হয়েছে দলের প্রচারে। সংবাদ মাধ্যমের জন্য ৬.৩৩ লাখ টাকা, জনসভার জন্য ৯.৯১ কোটি টাকা এবং প্রচার সামগ্রিক জন্য খরচ হয়েছে ৪৬ লাখ টাকা। ২.৫২ কোটি টাকা খরচ হয়েছে অন্যান্য খাতে। সর্বমোট প্রার্থীদের জন্য খরচের পরিমাণ ১৮৬.৫ কোটি টাকা। স্টার প্রচারকদের জন্য খরচ করেছে ১৭৫.৬৮ কোটি টাকা। বিজ্ঞাপনের জন্য ৩২৫ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়াও বিধানসভা নির্বাচনের চারটি রাজ্যে অন্ধপ্রদেশ, উড়িষ্যা, সিকিম, ও অরুণাচল প্রদেশে ৬৫১কোটি টাকা পাঠানো হয়েছে।

আরও পড়ুন : এনপিআরের জন্য কোন ডকুমেন্টস বা বায়োমেট্রিক নেওয়া হবে না, জানাল সরাষ্ট্রমন্ত্রক

তুলনামূলকভাবে বিজেপি লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রচার খরচ অনেকটাই কম। ২০১৪ সালে কংগ্রেসের খরচ ৫১৫ কোটি। যেখানে ২০০৯ সালে নির্বাচনে তাদের খরচ হয় ৮২৯ কোটি টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026