জাতীয় জনসংখ্যা নিবন্ধক (এনপিআর) নিয়ে বিরোধী দল এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির উদ্বেগের মধ্যে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, রেজিস্টার আপডেট করার সময় কোনো ডকুমেন্টস লাগবেনা বা কোনো বায়োমেট্রিক করা হবেনা। তবে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার অফিসের ওয়েবসাইটে এনপিআর ডাটাবেসে জনসংখ্যার পাশাপাশি বায়োমেট্রিকের বিবরণ থাকবে।
সরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, ‘এনপিআরের উদ্দেশ্য হল দেশের প্রতিটি সাধারণ বাসিন্দার একটি বিস্তৃত পরিচয় ডেটাবেস তৈরি করা যে ডাটাবেসে জনসংখ্যার পাশাপাশি বায়োমেট্রিক বিবরণ থাকবে।’ এদিকে, বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে তীব্র ক্ষোভের মধ্যে আপাতত পশ্চিমবঙ্গ ও কেরালা এনপিআর আপডেট করার বিষয়টি স্থগিত রেখেছে।
আরও পড়ুন : সারা ভারতজুড়ে শুরু হবে NPR, বাদ এই দুই রাজ্য
২০১১ সালে আদমশুমারির সময় বাড়ির তালিকা তৈরির পাশাপাশি এনপিআর-এর জন্য সর্বশেষ তথ্য সংগ্রহ করা হয়েছিল। ২০১৫ সালে ডোর টু ডোর জরিপ চালিয়ে এই তথ্য আপডেট করা হয়। ২০১৫ সালে রেজিস্টার আপডেট করার সময়, সরকার আধার নম্বর এবং মোবাইল নম্বর এর মতো বিবরণ জিজ্ঞাসা করেছিল।
আসাম বাদে ভারতের সব কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এনপিআর মহড়া অনুষ্ঠিত হবে। আসামকে বাদ দেওয়া হয়েছে কারণ ইতিমধ্যে রাজ্যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) হয়েছে। এর জন্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা ৩৯৪১.৩৫ কোটি টাকা অনুমোদন করেছে।
এনপিআর এর জন্য প্রতিটি সাধারণ বাসিন্দার এই বিবরণগুলি প্রয়োজন: নাম, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, পিতার নাম, মাতার নাম, স্ত্রীর নাম (বিবাহিত হলে), লিঙ্গ, জন্মের তারিখ, বৈবাহিক অবস্থা, জন্মের স্থান, জাতীয়তা (যেমন ঘোষিত), সাধারণ বাসভবনের বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানায় থাকার সময়কাল, স্থায়ী আবাসিক ঠিকানা, পেশা, শিক্ষাগত যোগ্যতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…