নিউজ

সর্বনাশ ! এবার পুজো ভাসাতে পারে বৃষ্টি? কি জানাচ্ছে হাওয়া অফিস?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আর কদিন পরেই পুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব। কেনাকাটা, পুজোর প্ল্যান সকলেরই প্রায় কমপ্লিট। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে এ বছর পুজোয় হতে পারে হালকা থেকে ভারী বৃষ্টি। বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তাদের মতে শুধু পুজোই নয়, পুজোর পরেও থাকবে বৃষ্টির রেশ। সেপ্টেম্বরের বৃষ্টির রেশ চলবে অক্টোবরের শেষ পর্যন্ত। তবে বর্ষা বেশি দিন থাকলেও বৃষ্টির ঘাটতি মিটবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে যে, এ বছর বর্ষা একটু দেরি করেই এসেছে। সাধারণত ৮-১০ই জুনের মধ্যে বঙ্গে বর্ষা আসে, কিন্তু এবছর ১৫-১৮ই জুন নাগাদ বর্ষা এসেছে বঙ্গে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা পরেই। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী গাঙ্গেয় বঙ্গ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে খাতায় কলমে বিদায় নেয় বর্ষা। কিন্তু সেক্ষেত্রেও প্রতিবার ১-২ সপ্তাহ বেশি থেকে যায় বর্ষার রেশ।

এবছর বর্ষা দেরি করে প্রবেশ করায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। অর্থাৎ অক্টোবরের তৃতীয় বা শেষ সপ্তাহ পর্যন্ত গাঙ্গেয় বঙ্গে থাকতে পারে বর্ষা। ফলে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে থাকছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর তার ফলে পুজোতেও হতে পারে বৃষ্টি।

তবে বর্ষা দেরিতে গেলেও যে বৃষ্টির ঘাটতি কমবে তেমনটা কিন্তু মনে করছেন না বিশেষজ্ঞরা। এই মুহূর্তে প্রায় ২০ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে গাঙ্গেয় বঙ্গে। আবহাওয়াবিদদের মতে খাতায় কলমে অক্টোবরের ১৪ তারিখের পর থেকেই কমতে শুরু করবে বৃষ্টি। তাই আগামী এক মাস বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঘাটতি পূরণ হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। তাই এবারের পুজোও বৃষ্টিতে ভাসার আশঙ্কা করছেন অনেকেই। যেমনটা গত কয়েক বছরে বার বার দেখা গেছে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026