ইংলিশ প্রিমিয়ার লিগে কার্যত অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াচ্ছে লিভারপুল। এদিন চেলসিকে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে ইয়ুর্গেন ক্লপের দল। স্ট্যামফোর্ড ব্রিজে এদিন ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ফ্রি কিক থেকে গোল করেন আলেক্সান্ডার আর্নল্ড।
৩০ মিনিটে রবার্তো ফিরমিনো ব্যবধান ২-০ করেন। প্রথমার্ধের এই ধাক্কা আর সামলাতে পারেনি চেলসি ৭১ মিনিটে এনগোলা কান্তে দারুণ গোলে ব্যবধান কমায় তারা তবে হার এড়াতে পারেনি। ৬ ম্যাচের ৬টিতেই জিতে মোট ১৮ পয়েন্ট লিভারপুলের চেলসির এটি দ্বিতীয় হার। ৬ ম্যাচে ২টি করে জয়, হার ও ড্রতে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ১১তম স্থানে।
এদিন অন্য ম্যাচে ১০ জনের দল নিয়েও অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। ৬ ম্যাচে এটি তাদের তৃতীয় জয় মোট ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে চতুর্থ স্থানে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…