জীবনযাপন

গর্ভাবস্থায় ডাবের জল খাচ্ছেন? জেনে নিন কি হতে পারে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার :  গর্ভাবস্থায় শরীরে যাতে জলের অভাব দেখা না দেয় সে দিকে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। এর জন্য নিয়মিত পর্যাপ্ত পরিমাণ জল পান করা আবশ্যক। এর পাশাপাশি ডাবের জল গর্ভাবস্থাকালীন সময় খুবই উপকারী। স্বাস্থ্য বিশেষজ্ঞরা গর্ভাবস্থা থাকাকালীন সময় ডাবের জল পান করার পরামর্শ দিয়ে থাকেন। জেনে নিন গর্ভাবস্থায় ডাবের জল পান করলে কি কি উপকার পাওয়া যায়।

প্রথমতঃ গর্ভাবস্থা থাকাকালীন অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত ডাবের জল খেলে এটি অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়া করার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

দ্বিতীয়তঃ গর্ভাবস্থায় শরীরকে জলশূন্যতা রাখা একেবারেই উচিত নয়। সে ক্ষেত্রে নিয়মিত ডাবের জল পান করলে সেটি শরীরে জলের অভাব পূরণ করে থাকে।

তৃতীয়তঃ গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। এইসময় আঁশসমৃদ্ধ ডাবের জল কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করে থাকে।

চতুর্থতঃ ডাবের জলে রয়েছে পটাশিয়াম যা শরীরে ইলেকট্রোলাইটের মাত্রা সঠিক রাখে। নিয়মিত ডাবের জল পান শরীরে কার্যক্ষমতা প্রদান করে ও লেগ ক্রাম্প এবং শরীরে জল আসা প্রতিরোধ করে।

পঞ্চমতঃ শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও মূত্রনালীর সংক্রমণ জনিত রোগ প্রতিরোধ করতে ডাবের জল খুবই উপকারী।

তবে খেয়াল রাখবেন ডাবের জল বেশি পান করা ভালো নয়। সে ক্ষেত্রে দিনে দুবার ডাবের জল পান করাই যথেষ্ট। এছাড়া আপনার যদি গর্ভবস্থা থাকাকালীন ডায়াবেটিস থেকে থাকে তবে সে ক্ষেত্রে ডাবের জল কম পান করা উপকারী। পান করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করা ভালো।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026