ক্রমেই শক্তিশালী হয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। বর্তমানে প্রতি ঘন্টায় ১৪ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে আসছে। বর্তমানে এই ঘূর্ণিঝড় ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দুপুরে এই ঝড়ের গতিবেগ ঘন্টায় ২০০ কিলোমিটারের বেশি হতে পারে। সর্বোচ্চ গতিবেগ ২৫০-২৭৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত কিলোমিটার বেগে বইতে পারে, দেখে নিন –
১৯ তারিখ সকালের পর থেকে দুপুর পর্যন্ত ৫৫-৭৫ কিলোমিটার বেগে ঝড় বইবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়।
২০ তারিখ সকালে পশ্চিমবঙ্গের একাধিক জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৭৫-৯৫ কিলোমিটার হবে। আর দুপুরের পর থেকে রাত পর্যন্ত ঝড়ের গতিবেগ বেড়ে ১৫৫-১৮৫ কিলোমিটার হবে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার হতে পারে। এর সাথেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে।
ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিবেগ দেখে মৌসম ভবন আপডেট দিচ্ছে। কোন জেলায় কত কিলোমিটার বেগে আসবে এটা একটা অনুমান। যে কোনো সময় এই পরিসংখ্যান পরিবর্তিত হতে পারে। তবে যখন যা পরিবর্তন ঘটবে সেটাও আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…