আর মাত্র কয়েক ঘন্টা, কলকাতা সহ ৬ জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস
স্থলভাগের খুব কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় আমফান। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে যথাক্রমে ৫৭০ এবং ৭২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আমফানের প্রভাবে আজ দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘলা। বুধবার কলকাতা এবং দুই ২৪ পরগণায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
বৃষ্টির সাথে সাথে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘূর্ণিঝড়ের জন্য দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা গুলিতেও এর প্রভাব পড়বে।
উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার উপর জোরালো প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। এখনো পর্যন্ত আমফানের গতিমুখ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে। তাই পশ্চিমবঙ্গের উপকূলে এই ঝড় আছড়ে পড়লে রাজ্যে ঝড়বৃষ্টির প্রভাব বাড়বে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…