রাজ্য

জল্পনার হল অবসান, হলদিয়ার অনুষ্ঠানে থাকবেন না দেব, সৌমিত্রকে দিলেন টুইটের মাধ্যমে উত্তর

অবশেষে জল্পনার হল অবসান। হলদিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। বুধবার তথা আজ গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ এর কথাকে সরাসরি নাকচ করে এমনটা জানিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। এই অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে সৌমিত্র খাঁ এর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দেব।

বলা বাহুল্য, ৭ তারিখ হলদিয়াতে এক প্রকল্পের শিলান্যাস এবং দুটি প্রকল্পের শুরু করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখড় ও (Jagdeep Dhankhar)। একই সাথে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনজন তৃণমূল সাংসদকে ও। তারা হলেন শিশির অধিকারী, দেব এবং দিব্যেন্দু অধিকারী। এই পর্যন্ত অনেকটা ঠিক ছিল সমস্ত বিষয়। কিন্তু গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ -এর এক টুইটে উষ্ণতা বেড়েছে রাজনৈতিক মহলে। এইদিন টুইটে তিনি লেখেন,”হলদিয়ায় নরেন্দ্র মোদির সাথে দেখা যাবে দেব এবং শিশির অধিকারীকে।

তারপরেই বিজেপি সাংসদের উদ্দেশ্যে দেব লেখেন,”‌আপনার রাজনৈতিক জীবনের যাত্রা ও সাফল্য দেখে আমার সত্যিই গর্ব হয়। তবে আমন্ত্রণ পেয়েও ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।”

এখানেই থামেননি দেব। টুইটের মাধ্যমে তিনি আরও লেখেন,”‌আমাদের রাজনৈতিক ভাবনাচিন্তা একেবারে আলাদা, তবে আমরা আগে একই দলে থাকার সময় যে সুন্দর সময় কাটিয়েছি, তা আমি এখনও স্মরণ করি। এই অনুষ্ঠানের জন্য আমার শুভ কামনা রইল। শুভ কামনা রইল আপনার এবং আপনার দলের প্রতিও।” এভাবেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও দেব দেখান সৌজন্য। আর তার এই টুইটে অবসান ঘটে সমস্ত জল্পনার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026