কেয়া সেন : পাসওয়ার্ড, এমন একটা বিষয়, যা সকলেই রাখতে চান গোপনীয়।কিন্তু ২০১৯-শের ২রা অক্টোবর থেকে দেব এর পাসওয়ার্ড হয়ে গেল সিনেপ্রেমীদের বিনোদন যোগানোর পাশাপাশি সতর্ক করার অন্যতম আধুনিক মাধ্যম। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স-এর প্রযোজনায় মুক্তি পেয়েছিলো টলিউডের প্রথম টেকনো-থ্রিলার ‘পাসওয়ার্ড’। পাঁচ কোটি টাকা বাজেটের ছবির, মাত্র ১৫দিনে বক্স অফিসে সাফল্যের অঙ্ক ছিল ৩কোটি ৫০লক্ষ টাকা।দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত ছিল গোটা টিম।
এবার পাসওয়ার্ড -এর মুকুটে যুক্ত হল নতুন পালক।সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে শুধু কথা বলাই নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে গলাও মিলিয়েছিলেন দেব।
আর এবার, ২৯ শে নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ‘পাসওয়ার্ড’। দেব, রুক্মিণী, পাওলি, পরমব্রত, আদ্রিতের পাসওয়ার্ড জার্নি দেখার জন্য তাই এখন মুখিয়ে ওপার বাংলার দর্শকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…