কলকাতা

বেঙ্গল কেমিক্যালের কাছের বস্তিতে বিধ্বংসী আগুন, ব্যাহত বাইপাসে যান চলাচল

ফের একটি বিধ্বংসী অগ্নিকান্ডের সাক্ষী হয়ে রইল শহর কলকাতা। এবার আগুন লাগলো কলকাতার বেঙ্গল কেমিক্যালের অদূরে থাকা এক বস্তিতে। ইএম বাইপাসের পূর্বাশা আবাসনের পাশের বস্তির ঝুপড়ি তে আগুন লেগে যায়। পরপর আগুন ছড়ানোয় বিধ্বংসী আকার ধারণ করে আগুন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও অব্দি আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের জেরে ইতিমধ্যেই বাইপাসে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

ইতিমধ্যেই বিধ্বংসী আগুনের উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এছাড়াও সেখানে উপস্থিত আছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও সাধন পান্ডে সেখানে উপস্থিত হয়েছেন। খবর অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।

ফিরহাদ হাকিম, সাধন পান্ডে সহ সব নেতারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ১৮ টি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও এখনো পকেট ফায়ার এর সম্ভাবনা আছে। তাই দমকলকর্মীরা জল দিয়ে আগুন ঠান্ডা করার চেষ্টা করছে। প্রায় ৩০-৩৫ টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তাই ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছে, “যাদের বাড়ি পুড়ে গেছে তাদের পাশের সল্টলেক কমিউনিটি হলে থাকার ব্যবস্থা করা হবে। পরে তাদের কি ক্ষতিপূরণ দেয়া হবে তা নিয়ে সরকার আলোচনা করবে।” এছাড়া বর্তমানে বাইপাস পুরো বন্ধ হওয়ায় গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। দমকলের ইঞ্জিন যাতে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে তার জন্যই পুরো বাইপাস বন্ধ করে দেয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026