ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কোনো দাম্পত্য জীবনই পরিপূর্ণ সুখের হয় না। সুখ আসে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক কতটা ভালো, সম্পর্কটা নিয়ে তারা কতটা যত্নবান তার উপর নির্ভর করে। সুখী দাম্পত্য জীবন পেতে অনেক আগে থেকেই কিছু অভ্যাস প্রচলিত রয়েছে। দেখে নিন তেমনই কিছু অভ্যাস-
শ্রদ্ধাবোধঃ সমস্ত রকম সম্পর্ককে ভালো রাখতে গেলে যেটা সবচেয়ে বেশি করে দরকার সেটা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। সম্পর্ককে শ্রদ্ধা করা। একটি সম্পর্কে সঙ্গী বা সঙ্গিনীর পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকাটা খুবই জরুরি। তাহলেই দীর্ঘদিন টিকে যাবে কোনো সম্পর্ক।
খুশি থাকা-খুশি রাখাঃ কোনো সম্পর্ককে ভালো রাখতে গেলে সবার আগে নিজের সঙ্গী বা সঙ্গিনী কে খুশি রাখতে জানতে হয়। কিসে সে খুশি থাকে এটা জানা খুবই দরকারী। সঙ্গীর মেজাজকে ভালো রাখতে মজার কোনো কাজ করতে পারেন। এটা আপনার সম্পর্ককে অন্য মাত্রায় পৌঁছে দেবে।
সঙ্গ দেওয়াঃ স্বামী-স্ত্রীর একে অপরকে সঙ্গ দেওয়ার উপকারিতা অনেক। সঙ্গ একজন আরেকজনের প্রতি মনোসংযোগ ও নির্ভরশীলতা বাড়ায়।
ভালো মুহুর্ত গুলো উপভোগ করাঃ আপনার সঙ্গীর সাথে কাটানো ভালো মুহুর্ত গুলো উপভোগ করুন। একসাথে সময় কাটালে যে ভালো মুহুর্ত গুলো তৈরি হচ্ছে সেগুলো উপভোগ করুন।
কৃতজ্ঞতা প্রকাশঃ সফল এবং সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি সঙ্গীকে সাদরে গ্রহণ করা। তাই যেকোনো ভালো কাজের জন্য একে অন্যকে ধন্যবাদ বলার অভ্যাস গড়ে তুলুন। এতে করে সম্পর্কের ভিত আরও মজবুত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…