ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ভালো দাম্পত্য সম্পর্ক জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। দাম্পত্য জীবন সুখের না হলে পুরো জীবনটাই অসহনীয় হয়ে ওঠে। আর এর থেকেই চলে আসে বিচ্ছেদের ভাবনা। মনোবিজ্ঞানী দের মতে কি কি কারণে হয় বিচ্ছেদ, জেনে নিন কিছু কারণ।
নেতিবাচক মনোভাবঃ সঙ্গীর প্রতি নেতিবাচক মনোভাব বিচ্ছেদের একটি অন্যতম কারণ। মানুষের মধ্যে ভালো গুণ যেমন থাকে তেমনই খারাপ গুণও থাকে। এসব জেনেই জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। সঙ্গীর ভালো দিকগুলি আবিষ্কার করে তার সেই দিক গুলির প্রশংসা করুন। কোনো ধরণের নেতিবাচক মনোভাব পোষণ করা থেকে বিরত থাকুন।
সঙ্গীর কথা না শোনাঃ সারাজীবন যে মানুষটার সাথে কাটাবেন তিনি যখন কোনো কথা বলবেন আপনাকে তা মনযোগ দিয়ে শুনতে হবে। এটা না শুনলে তার মনে হবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। এতে করে তার মনে হবে আপনি তাকে প্রতিনিয়ত অবজ্ঞা করছেন। আর এর থেকেই হতে পারে ডিভোর্স।
অসততাঃ কমিটমেন্টের সবচেয়ে বড় জায়গাটা হলো সততা। আপনি আপনার সঙ্গীর প্রতি কতটা সৎ থাকছেন সম্পর্কে সেটাই আসল। সঙ্গীর সাথে সৎ থাকলে আপনাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া গড়ে উঠবে। বিচ্ছেদের চিন্তাভাবনা আসবেই না ভাবনায়।
বিভিন্ন বিষয়ে খোটা দেওয়াঃ দাম্পত্য জীবনে হয়তো সবচেয়ে বেশি এটাই ঘটে। কোনো ভুলকে আপনি নানা কথার ভেতরে বার বার টেনে আনলে সেটা যেকোন মানুষের ব্যক্তিত্বে বাঁধে। বিভিন্ন বিষয়ে খোটা দেওয়াটাও তাই বিচ্ছেদের অন্যতম কারণ হতে পারে।
আগ্রহ হারিয়ে ফেলাঃ মনোবিজ্ঞানী দের মতে সঙ্গীর প্রতি একটা সময় পরে আগ্রহ হারিয়ে ফেলা আজকালকার ডিভোর্সের একটা অন্যতম বড় কারণ। তাই সঙ্গীর প্রতি যেন আগ্রহ না হারায়। তাকে ছোট ছোট বিষয়ে খুশি করে দিন, এতে করে আপনার প্রতি তার আগ্রহ বজায় থাকবে, ভালোবাসাও বাড়বে।
এইসব কারণে সাধারণত বিবাহ বিচ্ছেদ হয় ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…