বলিউড

Deverakonda-Rashmika: বছরের শুরুটা গোয়াতে একসাথে উদযাপন করলেন দক্ষিণী জুটি দেবেরাকোণ্ডা-রশ্মিকা, গুঞ্জন চারিদিকে

নতুন বছরের শুরুতেই দক্ষিণী ইন্ডাস্ট্রির অভ্যন্তরে নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। গতবছর থেকেই শুরু হয়েছে এই গুঞ্জন। প্রায়ই একসাথে দেখা মিলছে জনপ্রিয় দক্ষিণী জুটি বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দারর। এমনকি বছরের শেষ দিনটা একসাথে গোয়াতে কাটিয়েছেন এই জুটি। একইসাথে স্বাগত জানিয়েছেন ২০২২-কে। সম্প্রতি সেই খবর সামনে আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বেড়েছে আরও।

বড়পর্দায় দুজনকে একইসাথে ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করতে দেখা গিয়েছে। এই দুটি দক্ষিণী ছবি রীতিমতো বক্সঅফিস ছাপিয়ে গিয়েছিল। প্রত্যাশা অনুযায়ী অনেক বেশি ব্যবসা করেছিল এই দুটি ছবি, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় একসাথে ধরা দিচ্ছেন তারা। কখনো জিমের বাইরে, আবার কখনো একই গাড়িতে করে যেতে দেখা যাচ্ছে তাদের। বর্তমানে এই সমস্ত বিষয় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়িয়েছে আরো। তবে নিজেদের মিডিয়ার সামনে ভালো বন্ধু বলেই দাবি করেছেন দুজনে।

আপাতত বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দনা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বড়দিনের আগেই রশ্মিকা মন্দনা ও আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা : দা রাইজ’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। বক্স অফিসে সারাদেশ মিলিয়ে ২০০ কোটির গণ্ডি ছুড়ে ফেলেছে এই ছবি। তেলেগু ছাড়াও হিন্দি ভাষায় ডাবিং হয়েছে এই ছবি। মুক্তি পাওয়ার পরেই তুমুল প্রতিযোগিতার মাঝে পড়তে হয়েছিল, তাও বক্সঅফিস কাঁপিয়েছে পুষ্পা। অন্যদিকে বিজয় দেবেরাকোণ্ডা অভিনীত ছবি ‘লাইগার’এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে। এই ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026