চলতি সপ্তাহেই পানভেলের ফার্ম হাউজে নিজের ৫৬ বছরের জন্মদিন ধুমধাম করে উদযাপন করলেন বলিউডের সুপারস্টার সলমন খান। সিনেমা হোক কিংবা কন্ট্রোভার্সি বা সমাজমূলক কোনো কাজ বরাবরই সংবাদের শিরোনামে থাকেন সলমন খান। এই যেমন সম্পৃ পানভেলের ভিড় রাস্তায় সকলের প্রিয় ভাইজানকে দেখা গেল এক্কেবারে অন্য মুডে। এবার অভিনেতা রিল নয় বাস্তবে অটো চালালেন। জনবহুল রাস্তা দিয়েই চলল অভিনেতার নতুন যান অটো।
২৭ ডিসেম্বর ৫৬ তম জন্মদন পালন করতে ভাইজান সপরিবারে চলে যান পানভেলের ফার্ম হাউজে। তাঁর জন্মদিনের পার্টিতে পরিবার থেকে বন্ধু চাঁদের হাট বসেছিল। এদিন পার্টিতে ছিলেন সলমনের চর্চিত প্রেমিকা লুলিয়া, প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি, সইফ পুত্র ইব্রাহিম, জেনেলিয়া-রীতেশ, ববি দওলদের মতো বহু তারকাখচিত চেহারা। আর অভিনেতার প্রাপ্ত গিফট তালিকা ছিল দেখার মতো। এমনকি অভিনেতার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাও সলমনের জন্য পাঠিয়েছিলেন সোনার ব্রেসলেট, যার আনুমানিক দাম ২-৩ লক্ষ টাকা।
ভাইজান এক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন নতুন বছর অবধি তিনি থাকবেন পানভেলেই। এরমাঝেই বছর শেষে এক সকালে সবাইকে অবাক করে পানভেলে অটো চালাতে শুরু করলেন তিনি। সলমনকে রাস্তায় দেখে আরও ভিড় জমে যায়। আর অনুরাগীরা ছবি ও ভিডিয়ো তুলতে থাকেন সুপারস্টারের। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ভাইজানের পরণে রয়েছে হাফ প্যান্ট, টি-শার্ট ও মাথায় টুপি৷ তিনি অটোর চালকের আসনে বসে রয়েছেন। বেশ দক্ষ হাতেই হাসি মুখে অটো চালাচ্ছেন। এই প্রথম নয় এর আগেও তাঁকে মুম্বইয়ের রাস্তায় অটোতে সাওয়ার হতো দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া এই ভিডিয়ো সামনে আসতে কেউ কেউ যেমন ভাইজানের ‘ডাউন টু আর্থ’ স্বভাবের প্রশংসা করেছেন। তেমন কেউ আবার আবার ভাইজানকে কটাক্ষ করতে ছাড়েননি। অনেকে সেই বিতর্কিত-বহু পুরনো সেই ‘গাড়ি দুর্ঘটনা’ তুলতে ছাড়েননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…