গত শনিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে বোঝে দাদার মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তারপর তার একটি ধমনীতে স্টেন বসানো হয়েছে। আরো দুটি ধমনীতে স্টেন কবে বসানো হবে সেই নিয়ে চিকিৎসক বোর্ডের চলছে আলোচনা। এরইমধ্যে আজ উডল্যান্ড হাসপাতালে সৌরভ গাঙ্গুলীকে দেখতে এলেন হার্ট বিশেষজ্ঞ দেবী শেট্টি।
দেবী শেট্টি আজ সৌরভকে দেখার পর জানিয়ে দেয় একদম ফিট আছে সৌরভ। ওর হার্টের কন্ডিশন খুব ভালো। আগামীকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তারপর ও ২ বা ৩ সপ্তাহ বিশ্রাম নিলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তারপর থেকে বিসিসিআই প্রেসিডেন্ট পুরোদমে কাজ শুরু করতে পারবেন। এমনকি চাইলে ক্রিকেট খেলতে পারবে। প্রসঙ্গত গতকাল সৌরভকে ভিডিও কনফারেন্সে দেখেছিলেন তিনি। তারপর আজকের দিনে কলকাতায় এসে থাকে সামনে থেকে দেখে গেলেন।
এছাড়াও দেবী শেট্টি আজ সৌরভকে দেখে বলেছেন, “ওর হার্টের কন্ডিশন খুবই ভালো। ভবিষ্যতে কোন সমস্যা হবে না। সৌরভ একজন জাতীয় সম্পত্তি। তার চিকিৎসার জন্য দেশের যে প্রান্তে সে থাকুক সেই প্রান্তের যেকোন চিকিৎসক এগিয়ে যাবে। বিশ্বের যেকোনো জায়গাতেই যাক না কেন সে কলকাতাতেই সর্বোত্তম পরিষেবা পেয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, পরে তার আবার একটি এনজিওপ্লাস্টি করতে হবে। তবে কালকেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং সে বাড়ি গিয়ে কিছুদিন বিশ্রাম নেয়ার পর আবার কাজ শুরু করতে পারবে।”
এছাড়াও এদিন দেবী শেট্টি সৌরভের অসুস্থতার প্রসঙ্গ টেনে সাধারন মানুষের সুস্বাস্থ্যের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “১৫ বছর আগে থাকতে এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা কথা জানতে পারা যেত। যদি সে বছরে একবার করে হলেও মেডিকেল চেকআপ শুরু করতো। তাই বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে প্রতি বছরে একবার করে মেডিকেল চেকআপ শুরু করে দিন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…