নিউজ

রাজনৈতিক থেকে প্রাকৃতিক, রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী

কলকাতা: বাংলার নির্বাচনী (West Bengal Assembly Election 2021) নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই তৃণমূল (TMC), বিজেপি (BJP) সহ সব পক্ষ যেভাবে ভোটের ময়দানে নেমে পড়েছে তাতে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কেউ প্রতিপক্ষকে বলছেন ‘বেইমান – মিরজাফর’, কারও মুখে আবার ‘পিসি – ভাইপো’ কটাক্ষ। কেউ দিচ্ছেন ‘ঝান্ডার ডান্ডা দিয়ে প্রতিপক্ষকে একেবারে ঠাণ্ডা’ করে দেওয়ার নিদান, তো কারও হুঁশিয়ারি, ‘গায়ে হাত দিলে সেই হাত দিয়ে আর ভাত খেতে পারবেন না’। আর এইসব গরমা গরম বক্তব্য ঘিরে জানুয়ারির শীতেই সরগরম বঙ্গ রাজনীতি।

তবে উত্তাপের এই ঊর্ধ্বগতির সূচনা কিন্তু গতবছরেই। আর তা রাজনীতি থেকে প্রকৃতি সর্বত্রই বিরাজমান। নির্বাচনকে কেন্দ্র করে গত বছর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ফলে তখন থেকেই অল্পবিস্তর গরম হতে শুরু করে ভোটের বাজার। আর এর মাঝেই আবার ১৯০১ থেকে এই পর্যন্ত সময়ে ২০২০কে অষ্টম উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করেছে আইএমডি। ফলে ঘরে বাইরে, উত্তাপ সর্বত্রই।

আবহাওয়া নতুন বছরের শুরুতেও খুব একটা ভাল বার্তা দিচ্ছে না। ডিসেম্বর – জানুয়ারি সহ আগে পরে মিলিয়ে গোটা বছরে মাত্র আড়াই তিন মাস শীতকে উপভোগ করার সুযোগ পান বঙ্গবাসী। তার মধ্যে ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরুর সময়টা খুবই গুরুত্বপূর্ণ। শীতের আমেজে ছুটির মেজাজে স্বাভাবিক ভাবেই সময়টা বেশ ফুরফুরেই কাটে মানুষের। কিন্তু এবার তাতেও বাধা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। ফলে জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীত কার্যত ধরাছোঁয়ার বাইরে। বেলা বাড়লেই উধাও ঠাণ্ডা। আর এদিকে রাজনৈতিক বাতাবরণে বিজেপির কোনও কোনও নেতা দাবি করে চলেছেন জানুয়ারি মাসেই নাকি সংখ্যালঘু হয়ে পড়বে রাজ্য সরকার। দেখা দিতে পারে সাংবিধানিক সংকট। সেক্ষেত্রে এই রাজনৈতিক ও প্রাকৃতিক উত্তাপ বৃদ্ধির মাঝে বঙ্গবাসীর জন্য কী অপেক্ষা করছে এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026