বিনোদন

ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব

পুজোর পরেই দেবলীনা কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের ধুমধামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে 9 ই ডিসেম্বর দুজনের পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগামী বছর করোনা বিধি শিথিল হলে মার্চে হবে গৌরব ও দেবলীনার গ্র‍্যান্ড রিসেপশন। দেবলীনার বাবা মেয়র পারিষদ দেবাশিস কুমার ও গৌরবের পরিবার গৌরব ও দেবলীনার বিয়ের কথা পাকা করে দিয়েছেন। গৌরবের পরিবারের তরফ থেকে দেবলীনার জন্য বিয়ের গয়না বানাতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীলের পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার। এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।

কিছুদিন আগে হবু স্বামী গৌরবের বাড়ির লক্ষ্মীপুজোয় লক্ষ্মীপ্রতিমার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন গৌরব ও দেবলীনা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন দেবলীনা। এই ছবিতে দেবলীনা ও গৌরবের জুটির প্রশংসা করেছেন নেটিজেনরা।

এর আগে 2013 সালে অভিনেত্রী অনিন্দিতা বোস-এর সাথে বিয়ে হয়েছিল গৌরবের। সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বিভিন্ন ব্যক্তিত্ব। কিন্তু বিয়ের তিন বছর পরে অজানা কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনিন্দিতা ও গৌরবের। এরপর গৌরবের বোন মৌ-এর বিয়ের সময় মৌ-এর বান্ধবী দেবলীনার সঙ্গে আলাপ হয় গৌরবের। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে দেবলীনা ও গৌরবের স্বপ্ন পরিণতি পেতে চলেছে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026