খেলা

প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল নর্থইস্ট ইউনাইটেড

ভাস্কোদাগামা: আইএসএল মরশুমের দ্বিতীয় ম্যাচে ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে মুম্বাই সিটির মুখোমুখি হয়ে জয় ছিনিয়ে নিলো নর্থ ইস্ট ইউনাইটেড। বর্তমান করোনা আবহের মধ্যেই বায়ো-বাবল তৈরি করে এবছর আইএসএলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার।

ম্যাচের শুরুতে মুম্বইকে নিজেদের পরিচিত ফর্মে দেখা গেলেও, ৪৯ তম মিনিটে কেসি অ্যাপিয়ার পেনাল্টির মধ্য দিয়ে ম্যাচে এগিয়ে যায় নর্থ ইস্ট। প্রথমার্ধে মুম্বই সিটি অসাধারণ ফর্মের মাধ্যমে ম্যাচের শুরু করেন। শনিবারের ম্যাচে জাহোহ, বোমৌস এবং মান্ডার কে নিজেদের ফর্মে দেখা যায়। প্রথমার্ধে মুম্বইয়ের হয়ে আহত হয়ে রেনিয়ার মাঠ ছেড়ে বেড়িয়ে আসেন। তাঁর পরিবর্তেই মাঠে নামেন ফারুক। অন্যদিকে প্রথমার্ধেই আহমেদ জাহোঃ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে মুম্বাইয়ের একজন মাঠ ছাড়ায় অনেকখানিই সুবিধা লাভ করে নর্থ ইস্ট ইউনাইটেডে।

দ্বিতীয়ার্ধ শুরু হতে হতেই গোলের মুখ দেখে নর্থইস্ট ইউনাইটেড। ৪৯ মিনিটে মুম্বইয়ের বিরুদ্ধে পাওয়া পেনাল্টিকে কাজে লাগিয়েই দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন অ্যাপিয়ার। গোলের পরই নর্থইস্ট ইউনাইটেড মাঠে দুটি পরিবর্তন করেন, মাচাডো ও লালরেমপুইয়ার পরিবর্তে মাঠে নামেন ব্রিটো এবং গ্যালাগো। অন্যদিকে বাউমসের গোলের প্রয়াস নষ্ট হওয়ায় মুম্বই ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয়। মাঠে মুম্বই নিজেদের সমতা ফিরিয়ে আনার জন্য সবটুকু দিয়ে লড়াই করে যায়। ম্যাচে নব্বই মিনিট শেষ হলেও অতিরিক্ত ছয় মিনিট প্রদান করা হয়। কিন্তু নর্থ ইস্ট নিজেদের কঠিন ডিফেন্সের মাধ্যমেই শেষ পর্যন্ত নিজেদের জয় নিশ্চিত করে নেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026