বিনোদন

বিয়ের আগেই ‘গেন্দা ফুল’ গানে তুমুল নাচলেন উত্তমকুমারের হবু নাতবৌ দেবলীনা, ভাইরাল ভিডিও

সম্প্রতি ‘গেন্দা ফুল’ গানে নেচে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী দেবলীনা কুমার। দেবলীনা ইন্সটাগ্রামে এই ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। পুজোর আগেই সোনি মিউজিক ইন্ডিয়ার ‘গেন্দা ফুল তবলা মিক্স’ ভার্সন মিউজিক ভিডিওয় পারফরম্যান্স করেছিলেন দেবলীনা। তাঁর পারফরম্যান্স যথেষ্ট প্রশংসিত হয়েছে। দেবলীনা একজন প্রফেশনাল ডান্সার। প্রায় সারা বছরই তাঁর স্টেজ শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা অতিমারীর কারণে তা স্থগিত রয়েছে।

সম্প্রতি অভিনেত্রী অনিন্দিতা বোস-এর শো ‘ইস্ট স্টাইল’-এ অতিথি হিসাবে গিয়েছিলেন অনিন্দিতার প্রাক্তন স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও তাঁর হবু স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমার। গৌরব ও দেবলীনার সঙ্গে যথেষ্ট প্রফেশনাল ভাবে কাজ করেছেন অনিন্দিতা। পর্দায় গৌরব, দেবলীনা ও অনিন্দিতার একসঙ্গে আলাপচারিতা দেখে কখনোই মনে হবে না একজন গৌরবের অতীত ও আরেকজন বর্তমান। দেবলীনার মধ্যেও কোনো আড়ষ্টতা ছিল না। এমনকি গৌরব ও দেবলীনাকে মিষ্টি জুটি বলে অনিন্দিতা তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

পুজোর পরেই দেবলীনা কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের ধুমধামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে 9 ই ডিসেম্বর দুজনের পরিবারের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগামী বছর করোনা বিধি শিথিল হলে মার্চে হবে গৌরব ও দেবলীনার গ্র‍্যান্ড রিসেপশন। দেবলীনার বাবা মেয়র পারিষদ দেবাশিস কুমার ও গৌরবের পরিবার গৌরব ও দেবলীনার বিয়ের কথা পাকা করে দিয়েছেন। গৌরবের পরিবারের তরফ থেকে দেবলীনার জন্য বিয়ের গয়না বানাতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026