নিউজ

আগামিকাল থেকে রাজ্যে চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

কলকাতা: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে শব্দ ছিল রেল পরিষেবা। যদিও আনলক পর্বে অনেক টানাপোড়েনের পর লোকাল ট্রেন পরিষেবা রাজ্যে চালু হয়েছে। তবুও প্যাসেঞ্জার ট্রেন এখনও চালু হয়নি। তবে আগামিকাল, বুধবার থেকে রাজ্যে চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। পূর্ব রেলের তরফ থেকে এ কথা জানানো হয়েছে।

হাওড়া-মালদা-শিয়ালদা ডিভিশন মিলিয়ে মোট ২৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালানোর কথা ভেবেছে রেল। যার মধ্যে হাওড়া ডিভিশনে ৩০টি ট্রেন চলবে। যার মধ্যে বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি ট্রেন, রামপুরহাট-দুমকা-যশিডির মধ্যে চলবে ২টি ট্রেন, কাটোয়া-আজিমগঞ্জ মধ্যে চলবে ৮টি ট্রেন, আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেন চলবে ২২টি। যার মধ্যে বর্ধমান-আসানসোল মধ্যে চলবে ৮টি। অন্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল-ধানবাদের মধ্যে চলবে ৪টি ট্রেন। আসানসোল-যশিডি-ঝাঝা সেকশনে চলবে ৪টি ট্রেন।মালদা ডিভিশনে চলবে ২টি ট্রেন। কোভিড প্রটোকল মেনেই চালু হবে এই সব ট্রেন পরিষেবা।

এতে যাত্রীদের অনেক সুবিধা হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেন চালানোর জন্য যাত্রীরা যেভাবে বিক্ষোভ দেখিয়েছিল, সেরকম বিক্ষোভ যাতে এক্ষেত্রে না হয়, তাই আগেভাগেই প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শহর থেকে শহরতলীতে যোগাযোগব্যবস্থা পুনরায় স্থাপন করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026