বিনোদন

উন্মুক্ত নাভি, ছোট পোশাকে তুমুল নাচ নতুন বউ দেবলীনার, তুমুল ভাইরাল ভিডিও

নতুন বিয়ের জল গায়ে পড়লেও অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina kumar) ভোলেননি পেশাদারিত্ব। দেবলীনা পেশাদার ডান্সার। সারা বছর দেশে-বিদেশে প্রচুর শো থাকে তাঁর। তাই তাঁকে রীতিমত নাচ প‍্র‍্যাকটিস করতে হয়। করোনা পরিস্থিতির কারণে এখন শো না থাকলেও দেবলীনা থামাননি তাঁর প্র‍্যাকটিস। নাচ তাঁকে তাঁর ফিটনেস বজায় রাখতেও সাহায্য করে। সম্প্রতি লাল মাটির দেশে বেড়াতে গিয়েছিলেন দেবলীনা, সেখানেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বিখ্যাত হিন্দি ফিল্ম ‘ম্যায় হুঁ না’-এর জনপ্রিয় গান ‘তুমহে যো ম্যায়নে দেখা’ গানের সঙ্গে নিজের একটি ইন্সটাগ্রাম ডান্স রিল তৈরী করলেন তিনি। রিলে তাঁর পরনে ছিল নীল রঙের অ্যাসিমেট্রিকাল ডেনিম স্কার্টের সঙ্গে মানানসই সাদা রঙের টপ। তবে রিলটিকে ডান্স রিলের থেকেও ‘ওয়াকিং রিল’ বলাই ভালো কারণ দেবলীনা গানের সঙ্গে নাচের স্টাইলে হেঁটেছেন। ইট’স ওকে, ‘রিল করো, ফিল করো’।

কিছুদিন আগেই দেবলীনা ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে সাদা রঙের থ্রি কোয়ার্টার্স স্লিভ ক্রপ টপ এবং ডেনিম হট প‍্যান্টে দেবলীনাকে এই শীতের আমেজেও হট লেগেছে। দেবলীনা প্রপ হিসাবে একটি মেরুন রঙের জ‍্যাকেট ব্যবহার করেছেন। জ‍্যাকেটটি কাঁধে ধরে ক্যাপশন দিয়ে দেবলীনা লিখেছেন, শীত তাঁর পছন্দের ঋতু না হলেও জ‍্যাকেট নিয়ে পোজ দিতে তাঁর ভালোই লাগছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে দেবলীনার ছবি। অনেকে বলেছেন, দেবলীনাকে স্ত্রী হিসাবে পেয়ে গৌরব লাকী। তবে অনেকে দেবলীনার পোশাককে কটাক্ষ করেছেন।

গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমার(uttam kumar)- এর পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (gaurav chatterjee)ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। 8 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন সাজে গৌরব কখনও বলিউডের হিন্দি গান ‘আঁখ মারে’, কখনও মহানায়কের সিনেমার গান ‘ঘুম ঘুম চাঁদ’-এ ডান্স পারফরম্যান্স করেছেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল। দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।

এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীল(Arindam shil)-এর পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।  খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং।

Anirban Kundu

Recent Posts

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026