রাজ্য

অভিনেত্রীকে যৌনকর্মীর সাথে তুলনা করলেন বিজেপি সাংসদ, রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়

কিছুদিন আগে সায়নী ঘোষের(Sayani Ghosh) এবং তথাগত রায়ের (Tathagata Roy) টুইট যুদ্ধে কিছু দিন আগে সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া। টলিউড সায়নীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। যার জেরে রবীন্দ্র সরোবরে থানায় অভিযোগ সায়নির বিরুদ্ধে অভিযগ দায়ের করতে দেখা যায় গেরুয়া শিবিরের নেতা তথা মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে। আর সেই সমালোচনা-তরজা যখন তুঙ্গে, সেই সময় টুইটে দায় এড়িয়ে অভিনেত্রীর সাফাই ছিল ,” ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি।” তিনি দাবি করেন, ২০১৫ সালে এই টুইট করে আগোচরে করা হয়েছিল।

সায়নীর অ্যাকাউন্টে ৫ বছর আগের এই টুইটে গিয়েছিল, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। ‘বুলাদির শিব রাত্রি’ লেখা সেই ছবিতে। আর পোস্টের ক্যাপশনে লেখা ‘ ঈশ্বর এর থেকে অনেক বেশি কার্যকরী হতে পারেন না।” যদিও বিতর্ক বাঁধতেই সায়নী জোড়া টুইটে দাবি করন, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। এই নিগ্রহের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। এই বার সেই টুইট নিয়েই বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অভিনেত্রী সায়নী ঘোষকে যোনকর্মীর সাথে তুলনা করেছেন বিজেপি সাংসদ।

বাংলা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Kha)বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে জনসভা ছিল। সেখানেই অশ্লীল ভাষায় সায়নীকে আক্রমণ করেন তিনি। বলেন, “সায়নী ঘোষের মতো কিছু শিল্পী শিবলিঙ্গ এবং মা সরস্বতী সম্পর্কে অশ্লীল এবং বিতর্কিত মন্তব্য করেন। আমি বিশ্বাস করি যারা মা সরস্বতী এবং শিবলিঙ্গকে অপমান করে তারা আসলে যৌনকর্মী।

সৌমিত্র প্রকাশ্য সমাবেশে বলেন, “তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সায়নী ঘোষ দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন। আমি বলি যে আমাদের শিব লিঙ্গ ও মা মনসার অপমানকারী সায়নী ঘোষ আসলে একজন যৌনকর্মী। আপনি চাইলে আমার বিরুদ্ধে মামলা করুন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026