রাজ্য

তবে কি বিজেপিতে প্রবীর ঘোষাল? কোন্নগরে বিধায়কের ‘দাদার অনুগামী’ পোস্টারকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

হাত জোড় করা প্রবীর ঘোষালের ছবি। আর ‘দাদার অনুগামী’ তার নীচে লেখা। ছবির পিছলের রঙ গেরুয়া। এবার এমনই পোস্টার পড়ল হুগলির কোন্নগরে। এই পোস্টারের ছবি সামনে আসতেই জোর চাঞ্চল্য দেখা দিয়েছে জেলা রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সম্বলিত শ্রমিক মেলার পোস্টারের পাশেই দেখা গিয়েছে ‘দাদার অনুগামী’ প্রবীর ঘোষালের পোস্টার।

প্রসঙ্গত উল্লেখ্য, আগের ২৬ এ জানুয়ারি সাংবাদিক বৈঠকে ‘দলের অসুখ’ নিয়ে মুখ খোলেন বিধায়ক প্রবীর ঘোষাল। পদত্যাগ করেন তিনি দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে। সাংবাদিক বৈঠক ডেকে কোর কমিটির সদস্য পদ ও জেলা মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন প্রবীর ঘোষাল। যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি। তবে সাংবাদিক বৈঠক ডেকে দলের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগের পরই তাকে শোকজ করে শাসক শিবির।

এই মুহূর্তে দলের একজন সাধারণ কর্মী হিসেবে শাসক শিবিরেই আছেন প্রবীর ঘোষাল। এইবার সেই প্রবীর ঘোষালের নামেই ‘দাদার অনুগামী’ পোস্টার পড়তে দেখা গেল কোন্নগরে। আর তাতেই উস্কে গিয়েছে জল্পনা। এই বার কি তবে শাসক শিবিরে ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দতে চলেছেন উত্তরপাড়ার বিধায়ক। দীর্ঘ দিনের ধরেই ‘বেসুরো’ বিধায়ক। তার পর আবার ‘গেরুয়া’ পোস্টার। সব মিলিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।

উল্লেখ্য, এর আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ক্ষেত্রেও এরকমভাবেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার। জল্পনাকে সত্যি করে তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু। শুধু শুভেন্দু নয়, ‘দাদার অনুগামী’ লেখা পোস্টার পড়েছে মন্ত্রিত্বত্যাগী বিধায়ক রাজীব ব্যানার্জির (Rajib Banerjee) নামেও। ফলে রাজীব ব্যানার্জিকে নিয়েও চলছে জল্পনা। সেই তালিকায় এবার নয়া সংযোজন প্রবীর ঘোষাল (Prabir Ghosal)।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026