বিনোদন

মহানায়ক উত্তম কুমারের বাড়ির বৌ-এর পরনে হট প‍্যান্ট, চাবুক ফিগারে ভাইরাল অভিনেত্রী

সম্প্রতি অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina kumar) ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন।  ছবিতে সাদা রঙের  থ্রি কোয়ার্টার্স স্লিভ ক্রপ টপ এবং ডেনিম হট প‍্যান্টে দেবলীনাকে এই শীতের আমেজেও হট লেগেছে।  দেবলীনা প্রপ হিসাবে একটি মেরুন রঙের জ‍্যাকেট ব্যবহার করেছেন।  জ‍্যাকেটটি কাঁধে ধরে ক্যাপশন দিয়ে দেবলীনা লিখেছেন, শীত তাঁর পছন্দের ঋতু না হলেও জ‍্যাকেট নিয়ে পোজ দিতে তাঁর ভালোই লাগছে।  নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে দেবলীনার ছবি।  অনেকে বলেছেন, দেবলীনাকে স্ত্রী হিসাবে পেয়ে গৌরব লাকী।  তবে অনেকে দেবলীনার পোশাককে  কটাক্ষ করেছেন।

গত 9 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মহানায়ক উত্তম কুমার(uttam kumar)- এর পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (gaurav chatterjee)ও অভিনেত্রী দেবলীনা কুমার। বৈদিক নিয়মে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। তবে দেবলীনার কন্যা সম্প্রদান হয়নি কারণ দেবলীনা মনে করেন কন্যাসন্তান কোনো দানসামগ্রী নয়। 8 ই ডিসেম্বর দেবলীনা ও গৌরবের সঙ্গীত অনুষ্ঠান হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবে। হাল্কা সবুজ লেহেঙ্গায় দেবলীনা ও সাদা ইন্দোওয়েষ্টার্ন  সাজে গৌরব কখনও বলিউডের হিন্দি গান ‘আঁখ মারে’, কখনও মহানায়কের সিনেমার গান ‘ঘুম ঘুম চাঁদ’-এ ডান্স পারফরম্যান্স করেছেন। বিয়ের পরে বৌভাতের দিন লাল রঙের বেনারসি শাড়ি ও ফুলের সাজে দেবলীনাকে অনন্যা লাগছিল।  দেবলীনার সঙ্গে মানানসই করে গৌরব পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁদের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।  নেটিজেনরা দেবলীনা ও গৌরবকে আগামী জীবনের শুভেচ্ছা জানিয়েছেন।

এই মুহূর্তে গৌরব জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-তে মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন।  কিছুদিন আগে সোনি মিউজিক ইন্ডিয়ার প্রযোজনায় ও অরিন্দম শীল(Arindam shil)-এর পরিচালনায় ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওয় সাবেকি বাঙালি সাজে পারফরম্যান্স করেছেন দেবলীনা। এই মিউজিক ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।  এছাড়া দেবলীনা একজন পেশাদার ডান্সার।  এই কারণে সারা বছর দেশে-বিদেশে তাঁর শো থাকে। কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে ডান্স শো বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ফিল্ম ‘তিরন্দাজ শবর’-এর শুটিং। এই ফিল্মে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026