‘দেশ কে গদ্দারো কো গোলি মারো…’। মঙ্গলবার শাসক শিবিরের মিছিলের পর বুধবার তথা আজ আবার বিজেপির মিছিলে উঠল বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান। এইদিন হুগলির চন্দননগরের তালডাংরা মোড় থেকে মানকুণ্ড সার্কাস মাঠ পর্যন্ত রোড শো ছিল রাজ্য বিজেপির। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ অর্জুন সিং, স্বপন দাশগুপ্তরা। সেই মিছিল থেকেই উঠেছে বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান।
মঙ্গলবার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত তৃণমূলের মিছিলে স্লোগান ওঠে ‘বাঙ্গাল কে গদ্দারো কো গোলি মারো…”। এই মিছিলে থাকা কলকাতা পুরসভার ১১২ নং ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সুভাষ সাউইয়ের মুখেও শোনা গিয়েছিল এ একই স্লোগান। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে হুগলি বিজেপির মিছিলে আবার বিশ্বাসঘাতকদের গুলি করে দেওয়ার দাবি তুলল গেরুয়া শিবির। এইদিনের মিছিল থেকে এই বিতর্কিত স্লোগান দেন হুগলির বিজেপির যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ।
শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ট্যাবলোর পিচনে থাকা মিছিলের নেতৃত্বে ছিলে সুরেশ শাউ। তখনই তিনি সেই স্লোগান তোলেন। বেশ কিছুক্ষণ সেই স্লোগান ওঠার পর তা নজরে আসে বিজেপি নেতৃত্বের একাংশের। সাথে সাথে এই স্লোগান দেওয়া বন্ধ করতে বলা হয়। এই বিষয়ে ঐ স্লোগানের নেপথ্যে থাকা সুরেশ সাউইয়ের সাফাই, “দেশে অনুপ্রবেশ ঘটলে বা আতঙ্কবাদী হামলা চললে সেনারা যেভাবে প্রতিবাদ করেন সেটাকে তুলে ধরতে দেওয়া হয়েছে এই স্লোগান।”
এর পরই সরাসরি তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন,”কিছু গদ্দার যারা দেশের খেয়ে, দেশের পরে কিন্তু দেশের বিরুদ্ধে যায় তারা তৃণমূলেও আছে। আমরা ভারতীয় সেনাকে বলব, এই ধরনের যে সব গদ্দার আছে তাদের আগে গুলি করে মারুক।” তবে এই স্লোগানের তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…