বিনোদন

মাঝ রাতে দেবলীনার আজব কাণ্ড, ভয়ে টেবিলের নীচে লুকিয়ে পড়লেন গৌরব

তিন বছর খুল্লামখুল্লাম প্রেম করে গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। বিয়ের পর দুজন দুজনেই নিজেদের অভিনয়ের কাজে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এদের ভালোবাসার কোনো ভাঁটা পড়েনি। ব্যস্ত শিডিউলের মধ্যে দুজনে রোজ নিয়ম করে সকালবেলা সাইকেল চালানো, গৌরবের জন্য মাঝেমধ্যেই নানান খাবার রান্না করেন দেবলীনা। এমনভাবে ভালোই চলছে তাদের সুখের সংসার। নিজেদের সংসার করার নানান মুহূর্ত শেয়ার ও করেন দুজনে।

তবে হঠাৎ কি হল স্ত্রী দেবলীনা কুমারের ভয়ে সোজা টেবিলের তলায় লুকিয়ে পড়লেন গৌরব চট্টোপাধ্যায়। না না সত্যি সত্যি না। দেবলীনার রিল ভিডিও। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দেবলীনা হলুদ-লাল পাড় সাদা শাড়ি, খোলা চুলে ‘বাহোঁ মে চলে আও..’ গানে রিল ভিডিয়ো বানাচ্ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। তাঁর ঠিক পিছনেই খাবার টেবিলে নীল রঙা একটি টি শার্ট এবং হাফ প্যান্ট পরে নিজের মতো বসেছিলেন গৌরব চট্টোপাধ্যায় মোবাইল ঘাটছিলেন। তাল মেলাতে গিয়ে শুধু চোখ রাঙালেন।

গৌরবকে একটু চোখ রাঙাতেই মুহুর্তের মধ্যে টেবিলের তলায় ঢুকে বসে থাকলেন গৌরব। তা দেখে ভিডিওর মধ্যেই হাসতে শুরু করেছেন দেবলীনা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই দেবলীনা ও গৌরবের কান্ড দেখে হাসতে শুরু করেছেন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এই ভিডিও পোস্ট করে দেবলীনা লিখেছেন, ‘লকডাউন এফেক্ট, একটা ভিডিও শান্তিতে করতে দেবে না, এর বদলা আমি নেবো।’ লকডাউনে দেবলীনা ও গৌরবের এই কান্ড দেখে হাসি থামাতে পারছেনা টলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। তবে এই রিল ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়েছে। বর্তমানে করুণাময়ী রানী রাসমনির মথুরবাবুর চরিত্রে অভিনয় ক্রছেন আর দেবলীনা জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্স রিয়ালিটি শো নিয়ে বেজায় ব্যস্ত। তবু হাসি খুনসুটি আর ভালোবাসা দিয়ে সংসার করছেন।

তবে গৌরব ও দেবলীনা শুধুই মজার ভিডিও করছেন। এই করোনা পরিস্থিতিতে অভিনেত্রী তাঁর বাবা দেবাশীষ কুমার এর সহযোগিতায় যীশু সেনগুপ্ত দেবলীনা এবং গৌরব সহ আরো অনেকে সেফ হোম গড়ে তুলেছেন। করোনায় আক্রান্ত মানুষের যাতে চিকিৎসা পান অক্সিজেন পান সেই চেষ্টা করে চলেছেন দেবলীনা ও গৌরব একসাথে। এরজন্য বহু মানুষ প্রশংসা করেছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026